Uploaded By
VIEW PROFILE
60 Followers
আজও কি বারসীসার মতোই আমরাও হত্যা করছি না? প্রতিবছর কি লক্ষ লক্ষ গর্ভের শিশুকে হত্যা করা হচ্ছে না? নিজের সাময়িক আনন্দের মূল্য চোকাতে গিয়ে কি সদ্য জন্মানো শিশুকে ঠান্ডা মাথায় হত্যা করা হচ্ছে না? পলিথিনের ব্যাগে ভরে, পেপারে মুড়িয়ে একটা নিষ্পাপ, পবিত্র শিশুকে কি ডাস্টবিনে ছুড়ে দেয়া হচ্ছে না? ব্যাঙ্গের ছাতার মত গজিয়ে ওঠা মুক্তি ক্লিনিকগুলোতে কি তরুনীদের লাইন লম্বা থেকে আরো লম্বা হচ্ছে না? দিনের পর দিন, মাসের পর মাস – এই নিষ্পাপ শিশুদের লাশের পাহাড়ের ওপর দাড়ীয়ে যৌনউন্মত্ত এই আমরা কি কাছে আসার গল্প শোনাচ্ছি না? ‘মহান প্রেমের’ সবক দিচ্ছি না?
.
এঈ হত্যার দায়ভার কে নেবে? এর জবাব কে দেব? কেন এই শিশুদের হত্যা করা হল? কী দোষ ছিল তাদের? তুমি কি মনে করছো এ কাজের কোন বিচার হবে না? তুমি কি মনে করছো এর জন্য জবাবদিহি করতে হবে না? নিশ্চয় আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। কোন অজুহাত, কোন মিথ্যা, অন্যকে দোষারোপ সেদিন কাজে আসবে না। তুমি কি সেদিনের জন্য প্রস্তুত?
- Release Date:March 10, 2019
- Album:Bishakto Tir
- Genre:Podcast


